স্নেহাশিস ও ভালোবাসা | তাছনীম বিন আহসান | Bangla Kobita | বাংলা কবিতা

Edit প্রকাশকরেছেন with No comments

 


স্নেহাশিস ও ভালোবাসা

- তাছনীম বিন আহসান


তোমরা যারা,
রঙিন চশমার পেছন থেকে আমার হাসি দেখো,
কিম্বা স্যুটের কাঁধে ঝুলে থাকা ক্লান্তির রেখা,
তোমরা কি জানো—
আমার বুকের ভেতর অজস্র অরণ্য ডাকে?

আমি অফিসের লিফটে উঠে দেখি,
একেকটা জীর্ণ মুখ যেন সফরের মানচিত্র,
তবু কারো চোখে লেখা থাকে না
আমার নামহীন বিষাদের গল্প-
আকা থাকে রংহীন হাসি।

তোমরা যারা,
ড্রইং রুমের ঝকঝকে সোফায় বসে
আমার কথার ব্যাকরণ খোঁজো,
কিংবা ভাবো,
এই নীরবতা হয়তো কোনো বড়ো কূটচালের নাম—
ভুল ভাবো।

আমি তো সেই ছোট্ট শিশুটি,
যে রঙিন বেলুন রেখে আসে
ভীড়ে ভরা চৌরাস্তার ধারে।
আমি তো সেই বৃষ্টিস্নাত বিকেল,
যার গায়ে এয়ার কন্ডিশনের শীতলতা জমে না।

আমার অন্তর—
গগনচুম্বী টাওয়ারের কাঁচে ঘষা অভিজাত জানালা নয়,
বরং অখ্যাত রেল স্টেশনের ফাঁকা প্ল্যাটফর্ম,
যেখানে অপেক্ষা করে শুধু বাতাসের নিঃসঙ্গ শব্দ।

তোমরা যারা,
ক্যালেন্ডারের পাতায় আমার জন্মদিন মনে রাখো,
কিন্তু ভুলে যাও কোন মৌসুমে আমার দুঃখ ফোটে-
কোন ঋতুতে আমি কি খেতে ভালোবাসি,
তোমরা নিঃসন্দেহে বড়ো অবুঝ,
মেঘের ভেতর তারা খোঁজার চেষ্টায় ব্যস্ত অবুঝ শিশুর মতো।

আমি তো দিনশেষে সেই অক্লান্ত বাউণ্ডুলে যাত্রী,
ক্লান্ত কর্পোরেট ইমেইলের ভেতর থেকেও,
যে ভুল করে লিখে ফেলে একফোঁটা কবিতা-
সাবজেক্ট লাইনে।

আমি তো সেই অন্ধকারে আলো খোঁজা ছেলেটি,
যার পকেটে পুরনো চিঠির পাশে ভাজ করা থাকে-
অদেখা স্বপ্নদের ভিড়।

তোমরা যারা,
আমার চুপচাপ হেঁটে যাওয়া দেখে ভেবে বসো,
আমি হয়তো খুব খুশি—
ভুল করো।
কিছু মুসাফির মিসকিন হয়েই বাচে,
শুধু চুপচাপ হেটেই চলে,
আর জেনে রাখো;
চুপ করে হাঁটা মানে তো কাঁদার আরেক নাম,
শুধু শব্দের মুখোশ পরে থাকে মৌনতা।

তোমরা যারা,
আমার টাইয়ের নটের আঁটসাঁট ভাব-
আর ধোপদুরস্ত কাপড় দেখে ভেবেছো,
আমার হৃদয় বুঝি জমাট—
ভুল করো।
উপরটাতা শুধু জলছাপ,
আর ভেতর "শিশির পড়া সকালের মতো নরম"।

আমাকে বুঝতে গেলে-
অফিসের কার্ড সোয়াইপের হিসাব নয়,
ছাদভরা নক্ষত্র গুনতে শিখতে হয়।
শিখতে হয় চোখের প্রতিবিম্বের ভাষা-
আমি সীমানাহীন এক মহাদেশ,
না-দেখা উপত্যকার নাম,
ভুল করে গাওয়া প্রাগৈতিহাসিক গীতের সুর।

আমি ইতিহাসের হারানো এক নাম,
বাতাসের কাঁধে ভেসে যাওয়া রুপকথার গল্প,
পায়ে হাঁটা পুরনো স্বপ্নের পথ।

তোমরা যারা আমার বাহিরে তাকিয়ে
অন্তরের ম্যাপ আঁকতে চাও—
বাহির ছুঁয়ে ভেতর খুঁজো—
তোমরা আসলে চাঁদের বৃষ্টিতে ভেজা,
মুগ্ধ একদল পথভোলা নিস্পাপ শিশু।


#তাছনীম



চিরন্তন | তাছনীম বিন আহসান | বাংলা কবিতা

Edit প্রকাশকরেছেন with No comments

 *চিরন্তন*

- তাছনীম বিন আহসান 




নদীর স্রোত কত স্বপ্ন বহন করে!

রাজার কেল্লা, কৃষকের ঘাম—

আর সিন্ধুর ঢেউয়ে মিশেছে যে প্রেম,

যুদ্ধ শেষে নিস্তব্ধ রাতে, কত কণ্ঠস্বর থেমে যায়,

সময়ের গহ্বরে বীরের নামও ঝাপসা হয়ে যায়।

তবু মহাকাল কেবল এক নামেই ডাক দেয়—প্রেম।


ব্যাবিলনের স্তম্ভে জমে থাকা রক্তের গন্ধ,  

মহাকালের কণ্ঠে ভেসে আসে দাসত্বের আর্তনাদ—  

চোখে আঁধার, বুকে জমাট মৃত্যুর মতো ঠাণ্ডা,  

চাষির হালে বাঁধা স্বপ্ন-

শিল্পীর তুলির আঁচড়ে ওঠে দিগন্তজোড়া চিত্রপট।

ক্লান্ত পথিক তবু পথেই মরে,

সে বাঁচে কেবল এক আশায়—প্রেম।


শিল্পীর তুলিতে আঁকা এক ছবি,

কবির কবিতায় লেখা এক গান,

রাত শেষে ব্যথিত গানের সুর থেমে যায়,

কারো নেই কিছুই বলার, সমাজ আজও গভীর ঘুমে,

দরিদ্র বালক এখনো উপোসে শোয়, অভাবের গল্প মিশে যায়।

তবু মানুষ চায় কেবল এক সান্ত্বনা—প্রেম।


শোষকের দম্ভভরা হাসি, বঞ্চিত জনের দীর্ঘশ্বাস-

মায়ের কোলে মাথা রেখে শান্তি খুঁজি,

বাবার ছায়ায় জীবনের পথ দেখি,

বন্ধুর সাথে সুখ-দুঃখ ভাগ করি,

নিয়তির খেলা বুঝতে গিয়ে জ্ঞানের শেকলে বাঁধি প্রাণ,

স্বপ্নের দামে বিকায় মানুষ, দুঃখ সাজায় নতুন গান।

তবু অন্তর খোজে কেবল এক ভাষা—প্রেম।


আজও রাজপথে দাঁড়িয়ে ক্রীতদাস কয়,‘আমরা কারো নই’

কৃষকের মুখে জমাট কষ্ট, সময়ের খেলা বড় নির্মম!

আকাশের তারা একে একে নিভে যায় যন্ত্রণা বুকে,

বিচারকের গম্ভীর বাক্য, সত্য মিথ্যার কাঁটায় বন্দি,

উদ্বাস্তু শিশুর কান্না শুধু বাতাস বয়ে নিয়ে চলে,

এক বেলা ভাতের স্বপ্ন দেখে সে,

প্রভাতে রোদের আলো ফোটে, আঁধার জমে থাকে চোখে।

তবু সে দেখতে চায় কেবল এক আলোতে—প্রেম।


যুদ্ধক্ষেত্রে পতাকা ওড়ে, কত রক্তে ভিজে একাকার,

কত নারীর স্বপ্ন ছিঁড়ে বীরের গল্প লেখা হয়!

রক্তমাখা সূর্য ওঠে, কিন্তু জীবন ফেরে না,

দুর্বলের কান্না লুকিয়ে থাকে রাজনীতির ছলনায়!

তবু মানুষ হাঁটে কেবল এক পথ ধরে—প্রেম।


শহর, গ্রাম, রাজপথে তৈরি হয় ইতিহাসের চিত্রনাট্য,

একই ঘুর্ণিতে বারবার হারায় মানুষের অস্থায়ী সত্য।

নদীর মত সময় বয়ে যায়, সব হারিয়ে যায় অতলান্তে,

মাটি জানে, জীবন জানে, আর হবে না নীড়।

তবু সে গড়ে কেবল এক স্বপ্ন—প্রেম।


অভিমানী কবির কলম থামে সমাজের ছলনায়,

ভিক্ষুকের রুটি কেড়ে নেয় কেউ,

কিন্তু মন্দির-মসজিদ একসাথে বলে, ‘মানুষ হলো সবার আগে’,

অন্যায়-নীতির বেড়াজালে আবদ্ধ সভ্যতা, 

তবু সে জাগে কেবল এক বিশ্বাসে—প্রেম।


অরণ্যের পশুও জানে ভালোবাসা, মানুষ কেন বোঝে না?

ক্ষমতার নেশায় বুদ তারা, তবু মাটির ডাক শোনে না।

কৃষকের ঘামে জন্ম নেয় যে ধান, শোষকেরা লুটে খায়,

কবির কলমে জন্ম নেয় যে কাব্য, মুর্খেরা ভুলে যায়,

তবু ঈশ্বরের করুণা বৃষ্টি হয়ে ফেরে আশার আশ্রয়ে।

যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ আমি,

যা আছে তাই নিয়ে আমি সুখী,

সর্বশেষ আকাঙ্খা শুধু—প্রেম।

সহ্যের আড়ালে | তাছনীম বিন আহসান | Bangla Kobita

Edit প্রকাশকরেছেন with No comments

 সহ্যের আড়ালে 

- তাছনীম বিন আহসান 





বাস্তিলের প্রাচীর ভেঙে তারা রক্তে লিখেছিলো ইতিহাস,  আমার রক্তপাত শুধু সিগন্যালের গ্লানি, নীরব অগ্নুৎপাত —

জালিয়ানওয়ালার গুলি আজকে ফোটে সেলফির ফ্রেমে,  

লাঞ্ছিত চোখে স্বাধীনতা শ্বাস নেয়, ঠিক মেট্রোর ইস্পাত— 

ট্রয় নগরী পোড়ানোর পর নুতুন এক অ্যাথেন্স জেগেছিলো,  

ভাঙা টেবিলে আমার কবিতার খাতা, ফাঁকা ক্যাফেতে শুন্যতা কাঁপছিলো—  

তবুও আশা ধ্বংসের আগুনে পুড়ে নতুন সূর্য উঠবেই।


প্রাচীন গুহা থেকে বেরিয়ে মানুষ আগুন জ্বেলেছিলো,  

মানুষ আমি খুঁজি মেমোরি কার্ডে লুকোনো আদিম ক্রোধের ছাই— 

মায়ান পিরামিডের চূড়ায় বলি দেয়া নিস্পাপ কত হৃদয়,  

আজকের বলিদান শ্রমিকের, আর সহজ সরলতাই— 

ফরাসি বিপ্লবের গিলোটিনে কাটা মাথা হেসেছিলো ধুলায়,  

আমার গলা ঢোকে নীল টাই-এর ফাঁসে, হাসি দুঃখ ব্যাথায়—  

তবুও আশা ধ্বংসের আগুনে পুড়ে নতুন সূর্য উঠবেই।


স্পার্টাকাসের দাসত্ব-জ্বরা আজকে ডেলিভারি বয়ের ঘামে,  

"রেটিং" নামক নতুন কুঠার কাটছে গর্বের হাড়-মাংস—  

মহাভারতের যুদ্ধশালা আজকে বাসের সিটে, অফিস রাজনীতিতে,  

পাওয়ার পয়েন্ট স্লাইড এখন জীবনের অংশ—  

জলের দামে বিকোয় নীল নদ, ই-কমার্সের কার্নিভালে,  

মোনালিসার হাসিও আজকে ডেলিভারি বক্সে, অফার সেলে —  

তবুও আশা ধ্বংসের আগুনে পুড়ে নতুন সূর্য উঠবেই।

নুতুন মুখ আসবে, নুতুন ইতিহাস রচনা হবে, আরেকবার-

নুতুন করে সবাই সত্যিকারের সমাজ গড়বে আবার।


#তাছনীম 

বিপ্রতীপ খেয়াল | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

 বিপ্রতীপ খেয়াল

- তাছনীম বিন আহসান



নিস্পাপ সাজতে পারার মাঝেও কৃতিত্ব আছে,

বড় অপরাধী হতে গেলে মায়া মাখা মুখ লাগে,

লাগে হাসতে হাসতে প্রিয় জনের বুকে ছুড়ি চালানোর ক্ষমতা,

ওসব খুব কম মানুষকে দিয়েছেন বিধাতা,

এ পৃথিবীতে সহজ মানুষের সংখ্যাই বেশী,

তবুও অন্যায় দেখে দেখে কেটে যায় দিন,

যুদ্ধ হত্যায় ছেয়ে যাওয়া সবুজ পৃথিবি,

সহজ মানুষের দল সহ্য করেই বাচে,

নির্যাতিত হয় কিছু সংখ্যক আমানুষের কবলে,

তবুও সহজ মানুষের দল দিন শেষে খুশি-


চোখ বন্ধ রাখলেও অন্যায় থেমে থাকে না,

সেই প্রাচীন গুহায়ও ছিলো রক্তের দাগ,

ভাতের হাঁড়ি ফুটলেও থাকে ঢাকনা চাপা,

বুকের গভীরে চাপা কান্না শোনে না কেউ,

ভেঙে যাওয়া খেলনা নিয়ে যে শিশু কাদে,

সে-ই বড় হয়ে খোঁজে একটা অটুট পৃথিবী,

মাটি চষে যে কৃষক ফলায় ফসল,

তার ছায়া পড়ে না শহরের রুক্ষ পথে,

নিরাপদ সন্ধ্যা বলে কিছু নেই বহু জনপদে,

তবুও সহজ মানুষের দল দুঃখ নিয়েই খুশি-


ভবঘুরে যে বৃদ্ধ রোজ বসে নির্দিষ্ট গাছতলায়,

যেন বুদ্ধের মত, নির্বাক—তবু জ্ঞানভারে নুয়ে পরা,

বিপন্ন মুখের ভাষা মুছে যায় সময়ের আবডালে,

তবু লিপিকারেরা লেখে ইতিহাস, ভুল-সঠিক মিশিয়ে,

প্রাচীন সভ্যতাগুলো যেমন নিমেষেই ভেঙেছিল,

তেমনই ভেঙে পড়ে বিশ্বাস, চোখের পলকে,

ঘরে ফেরার যে পথ, সে পথেও কাঁটার বাধা,

মুলত আলোর নিচেই বেশি অন্ধকার থাকে,

সব ভুলে গিয়ে মায়ের কোলে ঘুমায় সন্তানেরা,

আর সহজ মানুষের দল অল্প পেয়েও খুশি-


পাথরে খোদাই করা মুখ মুলত পাথর নয়,

সেও ছিল একদিন মুগ্ধতার কাহিনি,

চিৎকার না করেও প্রতিবাদ করা যায়,

অন্তরে ঘৃনা করা নিম্নস্তরের প্রতিবাদ, 

ছেঁড়া কাঁথায় লুকানো থাকে জগতের সত্য,

বিলাসিতা নয়, শান্তি চায় যেই অন্তর, 

যুদ্ধ শেষে যে কুকুর রাস্তা বেরোয়,

তার চোখে লেখা থাকে ক্ষুধা,

প্রতিদিনই ভাঙে শত প্রেম অগোছালো শহরে,

তবুও হাল না ছাড়া সহজ মানুষের দল খুশি-


পথের ধুলোয় যারা লিখে যায় জীবন,

তাদের নাম লেখা থাকে না কোন বইয়ে,

মুসাফিরের ক্লান্ত মুখেও থাকে কিছু আলো,

যেমন সন্ধ্যার আগে রঙ বদলায় আকাশ।

পথিক জানে রাস্তা কখনো শেষ হয় না,

তবুও হাঁটে—যেন হাঁটাটাই আসল সত্য।

পিছু ফিরে তাকালে দেখা যায় ছায়া,

তবে সামনে হাঁটলে দেখা যায় ভবিষ্যৎ,

দিন শেষে মুলত শুধু নিঃশ্বাসটা সত্য,

তবুও সহজ মানুষের দল ওইটুকুতেই খুশি-

খুঁজে ফিরি | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

 খুঁজে ফিরি

- তাছনীম বিন আহসান 



মিষ্টি সকালে শুদ্ধ রোদে

দেখি বুনো ফুল,

ও দয়াময় ক্ষমা করো

আমার অনেক ভুল।


বনওকরার রঙিন ফুলেরও

আছে রুক্ষ শুষ্ক ফল, 

বিবেক থেকেও অমানুষ 

আমি করি কত ছল।


পাপের সাগরে হারিয়ে আজ

পাইনা কিনার কুল,

ও দয়াময় ক্ষমা করো

আমার অনেক ভুল।


আধার রাতে চোখে দিও

অবাধ অশ্রু জল,

সিজদা যেন হয় সর্বদা

তোমার চরন তল।


গাফুর রহমান রহিম তুমি

আমরা পাপীকুল,

ও দয়াময় ক্ষমা করো

মোদের অনেক ভুল।

মনের মানচিত্র | বাংলা কবিতা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

মনের মানচিত্র

- তাছনীম বিন আহসান 




কিছু যাত্রা পথের শুরুতেই শেষ হয়ে যায়-

পিছুটান কিংবা ভালোবাসার নামে,

কিছু যাত্রা পথের শুরুতেই শেষ হয়ে যায়-

আলস্য কিংবা সমাজের দামে।


পথিকের পথের নেশা অবিনশ্বর,

হেটে যায় সে অজানা মোহনার পানে,

আপন কে পর করার বাসনায়।

পাগল গুলি খুঁজে পায় পরশ পাথর,

ফুল গুলি খুশি হয় ভোমরার গানে,

শুধু পথিকের সন্ধ্যা হয় অন্য আঙিনায়। 

প্রতিদিন আকাশে পুনর্জন্ম হয় তারার,

জোয়ার আসে জোছনার টানে,

দিন গোনে না কেউ পথিকের আশায়।


কিছু পথ সত্যিই শেষ হয়ে যায়-

দেশ কিংবা ঘৃনার নোংরা অহমে,

কিছু পথ সত্যিই শেষ হয়ে যায়-

কিন্তু পথিক কি সত্যিই থামে?





আমার প্রতিদান | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with 3 comments
 আমার প্রতিদান 


বোঝনা তুমি
আমার সুখ তোমায় ঘীরে শুধুই,
জানোনা তুমি
ফিরে আসবো তাড়িয়ে দাও যতই!
বলবো কতটা
কাছে চাই প্রতিটাক্ষন ওগো প্রিয়,
জানাবো কতটা
জমানো আছে স্বপ্ন অবর্ননীয়!
সাঝের শুরু
সন্ধ্যা বাতি ওগো তুমি আমার,
ভোরের সুর্য
সকল কাজে তুমি সঙ্গী ব্যাস্ততার!
পুর্নিমা রাতে
জোছনা মাখিয়ে আদর প্রিয় তুমি,
ঘোর অমাবশ্যায়
আঁধারের নিঃস্বঙ্গ সুর বেনামী!
আমার তুমি
আমার সব কিছুতেই সারাবেলা,
আমার তুমি
দিয়েছো আমায় শত অবহেলা!
একলা তুমি
কত কষ্ট আর পারবে দিতে আমাকে,
তবুও আমি
মনে প্রানে ভালোবাসবো তোমাকে!

 
#তাছনীম

কাছের মানুষ তোমার | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; কাছের মানুষ তোমার ;~

 
আমি যদি ঝর্না হতাম
পাহারের কোন ভাঙ্গা চোরা ফাটলে ,
কিংবা ব্যাস্ত রাস্তার মোরে ,
ঝরে ঝরে পরতাম সারাবেলা !
আমি যদি পাখি হতাম
নীল আকাশের নিচে ডানা মেলা ,
কিংবা খাঁচায় বন্দী কোন ঘরে ,
নুতুন সুরে গাইতাম সারাবেলা !
আমি যদি মাছ হতাম
মিঠা পানির শান্ত কোন নদীতে ,
কিংবা কাচের একুরিয়ামে ,
অযথাই সাতার কাটতাম সারাবেলা !
আমি যদি খেলনা হতাম
তুলতুলে কোন খুকির আদর হাতে ,
কিংবা কোন সুন্দর দোকানে ,
শুধুই আদর মাখতাম সারাবেলা !
আমি যদি পাগল হতাম
ফুটপাথে ছেড়া কাপড় জামা পড়া ,
কিংবা হাসপাতালের বন্ধ ঘরে ,
কত পাগলামী করতাম সারাবেলা !
আমি যদি দার্শনীক হতাম
ভ্রমনরত দেশ থেকে বিদেশ কত ,
কিংবা গভীর বনে তপস্যারত ,
কত কিছু ভাবতাম সারাবেলা !
আমি যদি আলো হতাম
সারাদিনের ঝলমলে তপ্ত সুর্য ,
কিংবা পুর্নিমার পুর্ন চাঁদ ,
ধরনী আলোকিত করতাম সারাবেলা !
কিন্তু আমি শুধুই আমি
সহজ সাধারন একজন মানুষ ,
কিংবা শুধুই তোমার প্রিয় ,
তাই তোমায় ভালোবাসি সারাবেলা !
|
 
|

! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

খেলার ছলে | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with 1 comment

~; খেলার ছলে ;~
.
ছায়া খুঁজি আঁধার পথে
আলোর শুধুই অভাব ,
আলো খুঁজি অন্ধ চোখে
প্রশ্নের পাইনা জবাব !
হাজার প্রশ্ন মনের আড়ালে ...
মানুষ খুঁজি মৃত্যুপুরীতে
সবই ফাকা ফাকা ,
একটা ক্যানভাসে তাই
হাজার ছবি আঁকা !
রং শুধুই সাদা কালো ...
সুঁচ খুঁজি খরের গাদায়
শুধুই খেটে মরা ,
সুখের পেছনে ছুটে কভু
সুখ যায়না ধরা !
সুখতো বিধাতার স্বর্গীয় কৃপা ...
তোমার ভেতর খুঁজি আমাকে
অসম্ভব স্বপ্নের মায়ায় ,
অবহেলা নিয়েও বেচে থাকি
ভালোবাসি যে তোমায় !
তোমায় ছাড়া আমিইতো আমি না ...
.
.


! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

অনুভবে আছো | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with 1 comment
~; অনুভবে আছো ;~


কানে কানে মিষ্টি করে আবার বলবে
" ভালোবাসি তোমায় ..."
কৃঞ্চচুরার মত লাল জামায় ,
গরুর গাড়িতে চরে নদীর ঐ পারে ,
ধুলো মাখা মেঠো পথে ,
শুকনা পাতা আর অজশ্র ধুলা ও নিন্দা নিয়ে-
একে বেঁকে চলে যাওয়া মেঠো পথের পরে ,
সুদুর কোন গাঁয়ে ,
দেখা মেলে এক বাউন্ডুলে বালকের ,
প্রকৃতীর মত চঞ্চল অথচ কোমল , 
যার ছুটে চলা মেঠো পথের মতই ,
এলোমেলো আঁকাবাকা ,
অথচ কত অদ্ভুত মায়া মায়া !
অন্তরে সাজানো ঘরের রঙিন দেয়ালে ,
বাঁধা হয়ে যায় তার ছবি ,
তার ছায়া ছায়া ভালোবাসা ,
শুকনো পাতার মত অভিমান ,
ধুলোর মত একটু আধটু রাগ ,
সবটাই লেখা হয়ে যায় মনের খাতায় !
পথ সে তো শুধুই ক্ষনিক চলার জন্যে ,
শুকনা পাতা আর ধুলো থাকুক আদর ভরা ,
গন্তব্যে পৌছে যেতেই হয় ,
শুধু থেকে যায় ছবি ,
" বালক থেকো এলো মেলো "!
আবার এ পথে ফিরলে মিষ্টি করে বলো ;
" ভালোবাসি তোমায় ..."







! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

কাব্য রচনার প্রত্যাশা | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
~; কাব্য রচনার প্রত্যাশা ;~

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...

প্রতিটা অক্ষর তোমার জন্যেই হবে
আর প্রতিটা দাড়ি কমা হাইফেন ,
তুমি কখনোই জানবে না ,
পড়বেনা সে লেখা ,
সে লেখায় থাকবে তোমার স্মৃতি ,
তোমার রাগ তোমার অভিমান ,
তোমার সব আদর ,
আর যা কিছু তোমার থেকে শেখা !

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...

তুমি সুখে আছো ভেবেই লিখবো ,
প্রার্থনা যদি করতেই হয় ,
বিধাতার কাছে তোমার ভালো চাইবো ,
তুমি শুধু থেকো অনেক ভালো ,
অজানা অচেনা পথে আমার সব ,
পাওয়া আর হারিয়ে ফেলা ,
গুনতে গুনতে ক্লান্ত দুঃখের বোঝা ,
তোমার জীবনে থাকুক জোসনা আলো !

লিখতে লিখতেই একদিন
তোমায় নিয়ে ভাববো ...
ভাবতে ভাবতেই সেদিন
তোমায় নিয়ে লিখবো ...
.
.
.
.


! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !

প্রতিটাক্ষন | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments
~; প্রতিটাক্ষন ;~


তোর চোখেতে একে দেবো
হাজার স্বপ্ন সূখের ,
তোর কন্ঠে সুর হয়ে বাজবে
কথা যত মনের !

তুই আমার অন্তর রাজ্যে মহারানী ,
তোকে ছাড়া শুন্য সব এটাই জানি ,

তুই আমার সকালের সুর্য
মিষ্টি রোদের আদর ,
তুই আমার ভর দুপুরে
শীতল ছায়ার আশর !

তোকে দেবো বেচে থাকার প্রেরনা ,
তুই ছাড়া আমি যে কিছুই না ,

তুই আমার ক্লান্ত সাঝে
ঘরে ফেরার তারা ,
তোর আদর মায়া ভালোবাসায়
আমি বাঁধন হারা !

























#তাছনীম

! তাছনীম বিন আহসান এর লেখা সব কবিতা গুলি পড়ুন !


আত্মিক | তাছনীম বিন আহসান

Edit প্রকাশকরেছেন with No comments

~; আত্মিক ;~



চুপি চুপি সন্ধ্যা নামে
পাখিরা ফেরে ঘরে ,
একটু একটু আঁধার লাগে
একলা আকাশ জুরে !
শুধু মনের উদাসী আঙিনায় ...
তারাদের ঘুম ভেঙ্গে যায়
জোসনা দেয় দেখা ,
মন জুরে আহা জারি
স্মৃতি কত লেখা !
অজানা কোন বিরহের সুরে ...
অবেহেলায় অসহায় কবিতা সব
পায়না শব্দের রুপ ,
অকারন অভিমানে অবুঝ মন
সুখে দুঃখে নিশ্চুপ !
শুধুই নিজের মাঝে নিজের খোঁজে ...
.
.
.