অভিমানী | মাহমুদ মোর্শেদ লিয়ন

Edit প্রকাশকরেছেন with No comments
অভিমানী
মাহমুদ মোর্শেদ লিয়ন
(৩০-০৯-২০১৬)

সকালে ঘুম ভেঙেছিলো তোমার ফোনে
অবচেতন মনে মুগ্ধ তোমার বার্তালোপে।
তখন,
কাঁদো-কাঁদো স্বরে বলেছিলে,
কাল রাতে ঠাঁই হয়েছে অন্যের বুকে।
তবুও
মন জলাধর ভাঙান ঢেকে,
জানিয়েছিলাম সাধুবাদ হেসে-হেসে।
অভিমানী
কষ্টটাকে লুকিয়ে নিঃস্ব আজ
তুমি ছিলে আমার স্বপ্নের রাজ।
জানি
আমি হীনা তুমি থাকবে ভালই
ভালবাসি পারবো না বলতে সদাই।
দুয়া করি
সারাটি জীবন থাকো তুমি সুখে
না হয় হয়ে যাবো আমি ভবঘুরে।




স্বপ্নস্পর্শী | মাহমুদ মোর্শেদ লিয়ন

Edit প্রকাশকরেছেন with No comments
স্বপ্নস্পর্শী
মাহমুদ মোর্শেদ লিয়ন
(০১-০৫-২০১৬)

স্বপ্নকন্যা তুমি স্বপ্নময়ী জীবন
তাইতো,
তোমার মাঝে নেই তোমার মন।
জেনে রেখো,
কিছুই নেই মাঝে আমার
তাইতো,
বলি ভেবো একটু খানি জীবনটা তোমার।
মাঝে-মাঝে
অবহেলায় করো তুমি অভিমান
তাইতো,
জেনেও করি অবহেলা ভীষণ।
অভিশপ্ত জীবন আমার বিষময় মিঠাই
তাইতো,
কি করে দেই তোমায় আমার মাঝে ঠাঁই।
ভয় পেয়োনা,
জানি আমি তোমার ভালবাসার পরিমান
তাইতো ভাবি,
কি করে দিবো আমি ভালবাসার প্রতিদান।







তোমারে | মাহমুদ মোর্শেদ লিয়ন

Edit প্রকাশকরেছেন with No comments
তোমারে
মাহমুদ মোর্শেদ লিয়ন
(১৬-০৪-২০১৬)

চাঁদ জোছনা সব অসহ্য
অবাক হয়োনা,
যখন তুমিই আমার!
পৃথিবীর ধ্বংসের দ্বারপ্রান্তে
তোমায় ভালবাসি,
কথাটাই বলবো শেষবার!
সকাল-সন্ধ্যা পাখির কলরব
বিশ্রী কটু,
অনাকাঙ্খীত লাগে সব!
অমন করে হেসোনা প্রিয়া
তোমার কন্ঠরাগীনি,
কানে দেয় সুখ অনুভব!
হাসনাহেনা বেলীর পঁচা দূর্গন্ধ
কেমন যেন,
মাখতে চাইনা গায়ে!
অমন করে তাকিয়োনা গো
সবই সুখ,
তোমার আমার প্রাণে!
স্বপ্ন বুনিও না
যদি সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায়
জীবনটাকে বাধিও না
যদি অপর জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়
একটাও গান গাহিও না
যদি কেহ গানটা না গায়
একটাও কবিতা লিখিও না
যদি কবিতার মানুষটাই
আপন না হয়।
ভালোবাসিও না যদি
মানুষটা অমানুষ হয়।